ওসমানী মেডিক্যালের সাবেক উপপরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৭:০১আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৩২

দুর্নীতি দমন কমিশন (দুদক) এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম সিলেটের সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।
অন্য যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন—ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাকির হোসেন, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক মো. আবদুল কুদ্দুছ আটিয়া ও তার ছেলে আরিফ আহমেদ।
চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গত বছরের ২৪ মে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। মামলার বাদী হলেন দুদক প্রধান কার্যলায়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

/ডিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা