‘সম্রাট-আরমানের সম্পদের তথ্য জানতে বিদেশেও খোঁজ নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৯:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৪৩

র‌্যাবের হাতে গ্রেফতারের পর ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানের সম্পদের সন্ধানে বিদেশেও খোঁজ নেবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, সম্রাট ও আরমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সম্পদের সঠিক পরিমাণ তদন্ত করে দেখা হবে। তদন্ত কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে বিদেশেও খোঁজ নিয়ে দেখবেন। দুদকের এই সুযোগ আছে।
এদিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সম্রাট ও আরমানের বিরুদ্ধে পৃথক মামলা হয়।
সম্রাটের বিরুদ্ধে দায়ের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী হলেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
আর আরমানের বিরুদ্ধে দায়ের মামলায় ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী হলেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন।
সম্রাট ও আরমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদারক করবেন দুদক পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেন।
গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেফতার করা হয়।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম