ট্রেন দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০৭:১৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৭:১৪

ইলিয়াস কাঞ্চন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার আহ্বান জানিয়ে আশু আরোগ্য কামনা করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নিসচার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের পরিধি সম্প্রসারিত করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার যখন নানা উদ্যাগের কথা বলছে তখন এ ধরনের দুর্ঘটনা ঘটলো। এ দুর্ঘটনা প্রমাণ করে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন দরকার। একটা ট্রেনে অনেক যাত্রী থাকে। তাই সকলের জীবনের নিরাপত্তায় ট্রেনের চালকসহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া দরকার।

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৬ নিহত হয়।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম