নাম নিয়ে বিভ্রান্তি নিরসনের তাগিদ জাতীয় মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০৮:০৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৮:০৮

নাম নিয়ে বিভ্রান্তি নিরসনের তাগিদ জাতীয় মানবাধিকার কমিশনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধনকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ এর নাম নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। নামের সাদৃশ্যের কারণে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে এনজিওটির নাম থেকে কমিশন শব্দটি বদল বা প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সিনিয়র তথ্য অফিসার মোঃ শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এই বৈঠকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম নিয়ে আপত্তি ছাড়াও আরও দুইটি সমস্যা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বৈঠকে দেশের পিতামাতার নামপরিচয়হীন শিশুদের বৈধকাগজপত্রে অভিভাবকত্ব নির্ণয়, মেয়ে বা ছেলের প্রবণতাসম্পন্ন হিজড়াদের লিঙ্গভিত্তিক নাম পরিবর্তনের সুযোগ নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় মন্ত্রী তাদের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন এবং দেশের দুস্থ, প্রতিবন্ধী, হিজড়া এবং পরিচয়হীন শিশুদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

/ইউআই/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম