বালিশকাণ্ডে গণপূর্তের আরও দুই প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:২৭

বালিশকাণ্ডে গণপূর্তের আরও দুই প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ পাবনার রূপপুর পরামাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাব কেনাকাটায় দুর্নীতির ঘটনায় গণপূর্তের আরও দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, রাজশাহী গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) তানজিলা শারমীন, গণপূর্ত বিভাগ পাবনার সহকারী প্রকৌশলী (স্টাফ অফিসার) মো. রুবেল হোসাইন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। 

এর আগে ৩ নভেম্বর গণপূর্তর ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন। তাদের মধ্যে ২৯ জন দুদকে হাজির হয়েছিলেন। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।

এ ঘটনায় ঢাকার মিরপুরের সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ২০ নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুদক। 

প্রসঙ্গত, বুবধবার পাঠানো দুদকের তলবি নোটিশে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের নাম উল্লেখ করা হয়নি।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম