২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ০২:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০২:০৬




 সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

এছাড়া, দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিকাল ৩টার মধ্যে এবং অন্য অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। ঢাকার সদর ঘাটে, চট্টগ্রামের নেভাল বার্থ বা আরআরবিতে, খুলনায় নেভাল বার্থ বা রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ বা মোংলা বন্দর, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট ও চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাঁটে জাহাজগুলো অবস্থান করবে।

 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম