গুজবের বিরুদ্ধে আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ০৬:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৬:০৭

 দেশ গঠনে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলেম সমাজের সহযোগিতা চেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, দেশ ও দ্বীনের স্বার্থে যেকোনও অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে চান বলেও জানান তিনি। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মুসলিম সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং ধর্মীয় বিধান বিয়ে ও কাবিনসহ গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার সঙ্গে দেশের নিকাহ রেজিস্ট্রাররা জড়িত। নিকাহ রেজিস্ট্রারদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে, নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তিসহ যাবতীয় সামজিক সমস্যার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে দেশের নিকাহ রেজিস্ট্রারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহকে দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নব নির্বাচিত সভাপতি কাজি মাওলানা মো. খলিলুর রহমান সরদার, নব নির্বাচিত মহাসচিব মাওলানা কাজি মো. ইকবাল হোসেন, সমিতির উপদেষ্টা মুফতি শহীদুল্লাহ্, সিনিয়র সহ-সভাপতি কাজি মাওলানা এ এন এম সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কাজি মাওলানা মো. জাকির হোসেন, ময়মনসিংহ জেলার সভাপতি কাজি এনায়েতুর রহমান, গোপালগঞ্জ জেলার সভাপতি কাজি আবু সালেহ মো. আজিজুর রহমান, নরসিংদী জেলার সভাপতি কাজি আলতাফ হোসেন, সিরাজগঞ্জ জেলার সভাপতি কাজি নজরুল ইসলাম, গাজীপুর জেলার সভাপতি কাজি মাওলানা শরীফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালন করেন শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা কাজি আবু জাফর মো. ছালেহ।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম