চিপসের প্যাকেটে খেলনার বিষয়ে বিএসটিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:২৩

সুপ্রিম কোর্ট

বাজারে থাকা চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য খেলনা থাকার বিষয়টি তদন্ত করে আগামী ১৪ দিনের মধ্যে বিএসটিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া, চিপসের প্যাকেটের ভেতরে শিশু খেলনা না দিতে সংশ্লিষ্ট কোম্পানিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং-কে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৭ নভেম্বর ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

এর আগে গত ৪ নভেম্বর বাজারে বিভিন্ন কোম্পানির চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য খেলনা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে বাজারে থাকা খেলনাযুক্ত চিপসের সরবরাহ বন্ধ চেয়েও নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, প্যাকেটের মধ্যে খেলনা থাকায় অনেক সময় শিশুরা চিপস খেতে গিয়ে খেলনাটিও খেয়ে ফেলার চেষ্টা করে। এমন ঘটনায় প্রতিবেশী দেশ ভারতে দুটি শিশু মারা গেছে বলেও আমরা তথ্য পেয়েছি। এটা আমাদের দেশের জন্যও অশনি সংকেত। তাই আগে থেকেই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে