নতুন আইন বাস্তবায়নে সড়কে ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১১:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১২:২৬

যানজট

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ সোমবার (১৮ নভেম্বর) থেকে মাঠে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে নগরীর বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক এনফোর্সমেন্ট এ কে এম মাসুদুর রহমান।

সোমবার বেলা ১১টায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইন কার্যকর করতে আমরা এখন বনানীর কাকলীর দিকে যাচ্ছি। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’

এদিকে, রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আইন অমান্যে বড় ধরনের জরিমানার বিধান থাকলেও তা ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে অল্প জরিমানা এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। সোমবার থেকে এ আইন কার্যকর হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে সড়কে শৃঙ্খলার অভাব একটি বড় সংকট। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই জরিমানা ধাপে ধাপে বাড়বে।’ পাশাপাশি সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতাও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম