গ্রামীণফোনের কাছে পাওনা টাকার বিষয়ে আদেশ ২৪ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১১:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:১৯

বিটিআরসি ও গ্রামীণফোন

বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ের মামলায় আগামী ২৪ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিটিআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও খন্দকার রেজা-ই-রাকিব। অন্যদিকে, গ্রামীণফোনের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, এএম আমিন উদ্দীন, তানিম হোসাইন শাওন প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

পরে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, ‘বিটিআরসির পাওনা নিয়ে নিষ্পত্তির বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং আছে। তাই এটি অন্য কোনও মাধ্যমে নিষ্পত্তি করতে নিষেধ করেছেন আপিল বিভাগ। সে কারণে আদালতের বাইরে অন্য কোনও মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি নিয়ে আর সালিশ (আরবিট্রেশন) করার সুযোগ থাকছে না।’

এর আগে বিটিআরসি’র দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকা দেওয়ার জন্য ২ এপ্রিল জিপিকে চিঠি দেয় বিটিআরসি। ওই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা করে টাকা প্রদানের ওপর নিষেধাজ্ঞা চায় জিপি। গত ২৮ আগস্ট আদালত মামলাটি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে জিপি। শুনানি নিয়ে বিটিআরসির চিঠি স্থগিত করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় বিটিআরসি।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক