অভিজিৎ রায় হত্যা মামলা: দুই জনের সাক্ষ্য গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৪ আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৬

অভিজিৎ রায়

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।  সাক্ষীরা হলেন— পানি ব্যবসায়ী মো.সেলিম ও পুলিশের কনস্টেবল মো. নুরুল ইসলাম।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় সাক্ষ্য দেন। এনিয়ে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

প্রসঙ্গত, গত ১ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

মামলার আসামিরা হলো— মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

আদালতের সূত্র মতে, গত ১১ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তা গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম