গণরুমে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ কর্মসূচিতে বাধার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ২১:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৫১

ঢাবিতে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ‘গণরুম-গেস্টরুমে’ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চালানো নির্যাতন এবং নিপীড়নের চিত্র তুলে ধরে চার দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আয়োজকদের অভিযোগ মঙ্গলবার (১৯নভেম্বর) কলাভবনের ডিন অফিসের সামনে ‘বৈধ সিট আমার অধিকার’ কর্মসূচি চলাকালে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত তাতে বাধা দেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের সহায়তায় চার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক আরমানুল হকের অভিযোগ, ‘দুপুর দেড়টার দিকে কর্মসূচিস্থলে আসেন তানভীর হাসান সৈকত। প্রদশর্নীতে শুধু ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থী নিপীড়নের চিত্র কেন তুলা ধরা হলো এর জবাবদিহিতা চান তিনি। এ সময় সৈকত প্রদর্শনী বন্ধে আরমান এবং উমামা ফাতেমাকে হুমকি দেন।’

 তবে অভিযোগ অস্বীকার করেছেন তানভীর হাসান সৈকত। তার দাবি, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডিন অফিসে ভাইভা দিতে এসেছিল। এসময় তাদের সঙ্গে অভিভাবকরাও ছিল। কিন্তু প্রদর্শনীতে ছাত্রলীগ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করার পাঁয়তারা চালাচ্ছিল আয়োজকরা। আমি শুধু বলেছি যে, ছাত্রলীগের সমালোচনা করতে হলে ভালো-খারাপ দুই-ই তুলে ধরতে হবে। কিন্তু তারা শুধু নেতিবাচক দিক তুলে ধরে ছাত্রলীগকে বিতর্কিত করছে।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগের পদে না থাকলেও ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত হয়েছি। তাই এই সংগঠনের প্রতি আমার ভালোবাসা আছে।’

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম