কুড়িগ্রামের ডিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ২২:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৫৪

কুড়িগ্রামের ডিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল আদালতের নির্দেশ অমান্য করায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভিনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং এ জন্য কেন তাকে সাজা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আদেশের অনুলিপি হাতে পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন আইনজীবী মো. আজিজুর রহমান দুলু।
২০১৮ সালে কুড়িগ্রামের একটি স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। এতে জাল সনদ ব্যবহার করে দুজন পরীক্ষা দেন। কিন্তু তাদের উত্তীর্ণ দেখানোর সুপারিশ করা হয়। তবে নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্বে থাকা শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম তা মানেননি। পরে জেলা প্রশাসন থেকে ২০১৮ সালের ২৬ জুলাই নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয় এবং তার বেতন আটকে দেওয়া হয়। এতে স্কুল সভাপতির ভূমিকা ছিল।
ওই আদেশের বিরুদ্ধে নজরুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানিতে আদালত বরখাস্তের আদেশ স্থগিত করেন এবং তাকে চাকরিতে পুনর্বহাল করতে ডিসি সুলতানা পারভিনকে নির্দেশ দেন।
আইনজীবী মো. আজিজুর রহমান বলেন, ‘রায়ের প্রায় এক বছর হতে চললেও কুড়িগ্রামের ডিসি রায় বাস্তবায়নে উদ্যোগ নেননি। তাই তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। গত ৪ নভেম্বর মামলার শুনানিতে আদালত ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আদেশ দেন।’ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে আজ ওই আদেশের সত্যায়িত অনুলিপি তারা হাতে পেয়েছেন বলে জানান তিনি।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের