বাজেটে করের হার কমানোর দাবি ধর্মভিত্তিক দলগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৫ জুন ২০১৫, ১৯:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০১:১২

Budget-2015-16- প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঋণনির্ভর উল্লেখ করেই এই বাজেটের সমালোচনা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক  দলগুলো। দলগুলোর শীর্ষ নেতাদের মতে, বাজেটের পরিমাণ বড় হলেও এই বাজেটে  সাধারণ মানুষের কতটা সুফল পাবে তা নিয়ে সংশয় রয়েছে। তারা বলছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন খাতে করের হার কমোনোর দাবি জানিয়েছেন তারা।  শুক্রবার পৃথক বিবৃতিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস এ দাবি জানায়।

বিবৃতিতে বাজেটকে দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বিশাল অংকের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করছেন, কিন্তু এই বাজেটে সাধারণ জনগণ কতটা সুফল পাবে এ নিয়ে সংশয় রয়েছে। বাজেটে সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ বছরের বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে।

পৃথক আরেক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটে থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত ভ্যাট ও মোবাইর ব্যবহারের ওপর আরোপিত কর প্রত্যাহারের করা উচিত বলে মত দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।  তিনি বলেন, ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের কোনও কল্যাণ হবে না।  প্রস্তাবিত এ বাজেটে  বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সূদে ঋণ নিতে হবে সরকারকে। সরকার ঋণ হিসেবে নিয়ে নিলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে ব্যাংকের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অন্যদিকে জনগণের ওপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বড় হচ্ছে।  জনগণের ওপর বিভন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দিয়ে বিশাল অঙ্কের বাজেট মূলত  জনগণকে শোষণের আয়োজন মাত্র।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম