ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৯:৪১আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৯:৪২




 নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মু. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের চেয়ারপারসন ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা বানিয়ে ও গলায় জুতার মালা পড়ানোসহ তার বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়। যা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এছাড়া ইলিয়াস কাঞ্চনের ছবি ব্যবহার করে বিভিন্ন স্থানে নানা প্ল্যাকার্ড-ব্যানার প্রদর্শন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বক্তব্য ছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দশক ধরে ইলিয়াস কাঞ্চন নিরবচ্ছিন্নভাবে সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার এমন একটি উদ্যোগ সবার কাছে প্রশংসিত হয়েছে। এমন একজন সচেতন নাগরিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি পক্ষ পরিবহন শ্রমিকদের ক্ষেপিয়ে তুলছে। সড়ক পরিবহন আইন বাস্তবায়িত হলে পরিবহন শ্রমিকরাও যে লাভবান হবেন সে বিষয়টি তারা উপলব্ধি করছেন না, বরং ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।

আসক মনে করে, এসব প্রচারণা ইলিয়াস কাঞ্চনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ কারণে সংগঠনটি তার নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি বিদ্বেষমূলক অপপ্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানায় আসক।

 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম