বনানীতে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৯:১৭

বনানীতে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর সদস্যের মৃত্যু রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে মো. রনি মিয়া (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর গোয়েন্দা শাখায় করপোরাল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
রনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
রকিব উল হোসেন বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে বনানী রেললাইন থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এদিন সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রনি। সে-সময় তিনি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন।

/এসজেএ/এআইবি/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান