রেললাইনের অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১৩:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৩:১৮

সুপ্রিম কোর্ট

দেশের রেল ক্রসিংগুলোতে প্রয়োজনীয় সংখ্যক গেটম্যান নিয়োগ এবং রেললাইনের অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুঁইয়া এই রিট দায়ের করেন। তিনি বলেন, ‘রিট আবেদনটির ওপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

রিটে মন্ত্রিপরিষদের সচিব, সড়ক ও জনপদ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)বিবাদী করা হয়েছে।

রিটের আবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে রেল বিভাগে এক হাজার ৪১২টি লেভেল ক্রসিং রয়েছে। বুয়েটের দুর্ঘটনাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের (এআরআই) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৩৫টি দুর্ঘটনায় ২৪৪ জন মানুষ মারা যান এবং ২২৮ জন মারাত্বকভাবে আহত হন। ২০১৭ সালে ২১১টি দুর্ঘটনায় ২২৯ জন মারা যান এবং ১৫৫ জন আহত হন। ২০১৬ সালের ১০ মাসে ৫৬টি দুর্ঘটনায় ৫৯ জন মারা যান এবং ৪৬ জন আহত হন। সর্বশেষ ২০১৯ সালের ১৫ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর-কনেসহ ১০ জন মারা যান এং পাঁচ জন গুরুতর আহত হন।

বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত ২০১৮ সালের আগস্ট মাসের ডাটাবেজ অনুযায়ী, এক হাজার ২৪২টি  রেলক্রসিংয়ের মধ্যে ৪৬৬টি লেভেল ক্রসিংয়ের গেটম্যান আছে এবং ৪৯৬টি লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় আছে। এরমধ্যে রেলওয়ের ইস্ট জোনে ৪৩৪টি রেলক্রসিংয়ের ২৫৫টিতে গেইটম্যান রয়েছে। বাকিগুলো অরক্ষিত অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০ এর ১৩,১৪ এবং ১২৮ ধারায় রেলওয়ে নিরাপত্তা এবং ফেঞ্চিয়ের প্রয়োজন্যীয় ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ আছে। প্রতিদিন বহুলোক নিহত ও আহত হওয়ার ফলে সুখময় রেলযাত্রা ব্যাহত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত হচ্ছে। বাংলাদেশ সরকারের রেলওয়ে ডিভিশন এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরসহ ৯টি ডিপার্টমেন্টের সঙ্গে বৈধ ও অবৈধ লেভেল ক্রসিং এর সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এত দুর্ঘটনার পরেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম