বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ সচেতন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আরাফুল হক। তিনি বলেন, ‘সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশে শক্ত অবস্থানে রয়েছে।’ গত ১৯ থেকে ২২ নভেম্বর জাপানে অনুষ্ঠিত চার দিনব্যাপী
তিনি এই তথ্য জানান।
বিশ্বের ৭৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে গত ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণ শেষে রবিবার (২৪ নভেম্বর) দেশে ফিরেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক এম আরাফুল হক। তার বরাত দিয়ে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক। তিনি জানান, সম্মেলনে সামুদ্রিক সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা এই তিন বিষয়ে আচোলনা হয়। এছাড়া বিশ্বব্যাপী উপকূল রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় সংলাপ ও সহযোগিতার একটি ভিত্তি স্থাপন, বিশ্বজুড়ে মানবসম্পদের বিকাশ ও সুরক্ষা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক জাপান কোস্ট গার্ড প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও বাড়বে বলেও বৈঠকে আশা করা হয়।








