প্রতিবন্ধকতা আমাদের মনে ও মাথায়: কে এ এম মোর্শেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৮:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৮:২৮

কে এ এম মোর্শেদ নিজেদের সাময়িক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করি বলে মন্তব্য করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কে এ এম মোর্শেদ। তিনি বলেন, প্রতিবন্ধকতা ব্যক্তির মধ্যে নেই, আছে আমাদের মনে এবং মাথায়। সেখান থেকেই প্রতিবন্ধকতার শুরু।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ আমাদের বিভিন্ন ভবনগুলোতে চলাফেরার ভালো ব্যবস্থা নেই। তা যদি নিশ্চিত করা যেতো তাহলে প্রতিবন্ধী ব্যক্তির চলাফেরায় অপরের সহায়তা নেওয়ার প্রয়োজন হতো না। সমস্যাটি তৈরি করেছি আমরা। আমরা ভুলে যাই, যে আমরা সাময়িকভাবে সক্ষম। ছোটবেলায় আমরা অক্ষম ছিলাম, আমাদের সহায়তা লাগতো। আমরা যখন বুড়ো হবো তখনও আমাদের সহায়তা লাগবে। মাঝখানের একটা সময় আমরা সাময়িক সক্ষম। যেহেতু আমরা এই বিষয়টি বুঝি না, বুঝতে চাই না, সেজন্য প্রতিবন্ধিতা একটা বড় সমস্যা।

মুন্নী সাহার সঞ্চালনায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভেলপমেন্টের থিমেটিক এক্সপার্ট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউল ইসলাম, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত বৈঠকি অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয়।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম