‘ঢাকার ধূলি দূষণে মন্ত্রণালয় ও সিটি করপোরেশন দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ২২:৪২আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২২:৪৭

‘ঢাকার ধূলি দূষণে মন্ত্রণালয় ও সিটি করপোরেশন দায়ী’

ঢাকা শহরে ধূলি দূষণের জন্য অপরিকল্পিত শহরায়ন, পরিবেশ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে দায়ী করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বায়ু দূষণ থেকে বাঁচতে বড় প্রকল্পের পরিবেশগত বিষয়টি বিবেচনায় নিয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টেকসই উন্নয়নে পরিবেশগত সমাধান বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের বিষয়ে জানাতে এই সভার আয়োজন করছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে  আওয়মী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, ‘মেট্রোরেলের কারণে বায়ু দূষণ কয়েকগুণ বেশি বেড়েছে।’ তিনি দূষণ কমিয়ে রাখতে ওয়াসা ও সিটি করপোরেশনকে শহরে পানি ছিটানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়- বাংলাদেশ দায়ী নয়, তবুও পরিবেশ রক্ষায় কাজ করছে। পরিবেশ বিষয়ক সম্মেলনে নানা দেশের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় ঠিক করতে তাদের মতামত তুলে ধরবেন বলে জানানো হয়।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম