২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০৮ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২২:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২২:০৪

ডেঙ্গু মশা

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ১২২ জন।

বুধবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১০৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন, ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। অপরদিকে ছাড়পত্র নেওয়া ১২২ জনের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫২ জন এবং ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৭০ জন।

বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫০৫ জন।  এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ২৫৮ জন। ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২৪৭ জন। অপরদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন শতকরা ৯৯ দশমিক দুই শতাংশ রোগী।

কন্ট্রোল রুম থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৮৬৩ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৯৪ জন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ১৯৩টি পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

 

/জেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম