চাকরি করার চেয়ে দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২২:০৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২২:০৮

চাকরি করার চেয়ে দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘দেশকে আর্থসামাজিকভাবে উন্নত করতে দক্ষ কর্মী ও পেশাজীবীর সঙ্গে সঙ্গে দক্ষ উদ্যোক্তা তৈরি অপরিহার্য। তাই আমি এই দক্ষ উদ্যোক্তা তৈরির অংশীদার হতে চাই। উদ্যোক্তাদের মেন্টর হতে চাই। চাকরি করার চেয়ে চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টারের (বিইয়া) আয়োজিত ‘প্রকল্প শিখন বিনিময় ও শীর্ষ দশ তরুণ উদ্যোক্তার অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি নিজের উদাহরণ টেনে বলেন, ‘পরিবারের চাকরিজীবী সব ভাই বোনের সবার ছোট হয়েও চাকরির দিকে না ঝুঁকে ব্যবসাকে প্রাধান্য দিয়েছি। নিজের মেধা, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে কাজ করেছি। সফল ব্যবসায়ী, স্বীকৃতিস্বরূপ নির্বাচিত বিজিএমই-এর সভাপতি নির্বাচিত হয়েছি। নেতৃত্ব দিয়েছি দেশের সবচেয়ে গতিশীল খাত তৈরি-পোশাক শিল্পের।’

মেয়র তরুণদের আশাহত না হয়ে অধ্যবসায় সহকারে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের জীবনে উত্থান-পতন আছে, থাকবে। আমিও অনেকবার বড় ধাক্কা খেয়েছি। বাধা পেয়েছি, কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছি। থেমে থাকলে চলবে না, লড়তে হবে। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনও বিকল্প নেই। জীবনের মতো ব্যবসাতেও জোয়ার-ভাটা থাকবে, এটাকে মেনে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

পরে মেয়র শীর্ষ দশ তরুণ উদ্যোক্তাকে ক্রেস্ট দেন।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম