‘দ্য এশিয়ান এইজ’ ছাপাতে বাধা দেওয়ায় ডিইউজের উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ নভেম্বর ২০১৯, ০২:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৩:০৩

ডিইউজের প্রেস বিজ্ঞপ্তি ইংরেজি দৈনিক ‘দ্য এশিয়ান এইজ’ পত্রিকা ছাপাতে বাধা দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংগঠনটির সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, অপরিচিত ব্যক্তিরা পত্রিকাটি না ছাপাতে হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।  
বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, সংবাদপত্র প্রকাশে বাধা দেওয়ার এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের হুমকি কেবল একটি নির্দিষ্ট সংবাদপত্রের জন্য নয়, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানে প্রতিশ্রুত মত প্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এ ঘটনায় দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে, মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে; যা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম