মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে দূষণবিরোধী অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ০৩:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৩:৫৬

মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে দূষণবিরোধী অভিযান বায়ু দূষণের দায়ে রাজধানীতে চলমান দুটি মেগা প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, রাজধানীর সড়কগুলোতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে কাজ করছে না। যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রেখে এবং উন্মুক্তভাবে কাজ চালিয়ে যাচ্ছে তারা। ফলে বায়ু দূষিত হয়ে পথচারী ও সাধারণ মানুষের জন্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এসব দিক বিবেচনা করে বায়ু দূষণবিরোধী অভিযান পরিচালনা হয়।

বুধবার রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মেট্রোরেল নির্মাণ প্রকেল্প আগারগাঁওয়ের শেরেবাংলা নগর থেকে কারওয়ানবাজার পর্য ন্ত বিভিন্ন স্থানে বালু, সিমেন্ট, কংক্রিটসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে ফেলে রাখা পাওয়া যায়। সেকারণে এই অঞ্চলের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়। আগে একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কাজী তামজিদ আহমেদ জানান, বাস-রেপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) উত্তরা অংশে গিয়ে একই অবস্থা দেখা যায়। তবে সেখানে প্রতিষ্ঠানের কাউকে না পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কারণ জানাতে বলা হয়েছে।

এদিকে, রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বনানীতে এই প্রকল্পের কাজ একেবারে উন্মুক্ত অবস্থায় চলছে। বালু, সিমেন্টসহ সব নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় পাওয়া যায়। সেকারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

/এসজেএ/জেজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক