সুপ্রিম কোর্টের সামনে ভাঙচুরের কারণেই নিরাপত্তা জোরদার: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৪:১৪

খালেদা জিয়ার মামলার শুনানি ঘিরে হাইকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের সামনে ভাঙচুরের ঘটনা ঘটে। একারণে তার জামিন শুনানিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

জামিন বিষয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানিকালে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন— জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হাইকোর্টের ভেতরে পুলিশের কড়া নিরাপত্তা শুনানিকালে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে উদ্দেশ করে বলেন, এসেছিলাম মামলার শুনানি করতে। কিন্তু বাইরের অবস্থা (প্রচুর সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে) দেখে তো আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে! মনে হচ্ছে,এটা কোনও জঙ্গি বা মৃত্যুদণ্ডের আসামির বিচার।

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘আগের দিন (গত ২৬ নভেম্বর) আপনারা সুপ্রিম কোর্টের সামনে গেটে এসে রাস্তা বন্ধ করে দিয়েছেন, ভাঙচুর করেছেন, মিছিল-সমাবেশ করেছেন। এজন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়। মাঠে-ময়দানের বিষয় এখানে আনা ঠিক হবে না। মাঠে-ময়দানের বিষয় মাঠেই থাকুক।’

হাইকোর্টের সামনে কড়া নিরাপত্তা এরপর জামিন আবেদনের ওপর শুনানি শুরু করে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা মামলার মেরিটে বলতে চাই না। মানবিক কারণে জামিন চাই। তিনি (খালেদা জিয়া) বয়স্ক একজন নারী, অসুস্থ হয়ে হাসাপাতালে রয়েছেন। মানবিক কারণে তার জামিন চাই।আমাদের কাছে অফিসিয়ালি কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। তাই উপস্থাপন করতে পারছি না। নন-অফিসিয়াল একটি রিপোর্ট রয়েছে। তা আমরা উপস্থাপন করতে চাই না। খালেদা জিয়ার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করেছে। আমরাও গতকাল (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করেছি। তার কাছে মেডিক্যাল রিপোর্ট চেয়েছি। তিনি আমাদের রিপোর্ট দিতে অপরাগতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অ্যার্টনি জেনারেল তাকে বলেছেন— আদালতের নির্দেশ ছাড়া কাউকে মেডিক্যাল রিপোর্ট দেওয়া যাবে না।’

হাইকোর্টের সামনের সড়কে পুলিশের কড়া নিরাপত্তা এসময় অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম দাঁড়িয়ে বলেন, ‘আমি ভিসিকে কিছুই বলিনি।’ তখন জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘আপনি চাইলে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট তলব করতে পারেন।’

এরপর আগামি ৫ ডিসেম্বর খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। একইসঙ্গে ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত। 

প্রসঙ্গত, খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে গত ২৬ নভেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত কর্মসূচি পালনকালে এ ঘটনার সৃষ্টি হয়।

ছবি: নাসিরুল ইসলাম

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম