রায়ে সন্তোষ প্রকাশ নুসরাতের পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ১৬:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:০৭

আদালতে নুসরাতের ছোট ভাই রাসেদুল হাসান রায়হান ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই মামলার রায় ঘোষণা করেন। সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে আসামিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ রায়ের প্রতিক্রিয়ায় আদালতে নুসরাতের ছোট ভাই রাসেদুল হাসান রায়হান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। সেই সঙ্গে বাদী হিসেবে মামলাটি করার জন্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ধন্যবাদ জানাই।’
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মামা সৈয়দ সেলিমও। রায় ঘোষণার সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নুসরাত প্রতিবাদ করে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে সেই শিক্ষা দিয়ে গেছে। নুসরাত ন্যায়বিচারের জন্য ওসির কাছে গিয়েছিল। ওসি সেই মুহূর্তে এই ঘটনার সমাধান করতে পারতেন। তিনি তা না করে মেয়েটির ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলেন।’  তিনিও মামলার বাদীকে ধন্যবাদ জানান।   


গত ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এই মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।







মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘যে পুলিশ অফিসাররা থানায় বসে ক্ষমতা অপব্যবহার করেন, তাদের জন্য আজকের রায় একটি নজির।’
নুসরাত জাহান রাফি ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন তিনি। তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় নুসরাতের বক্তব্য নেওয়ার সময় তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। ৬ এপ্রিল আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে মাদ্রাসার কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে ভবনের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

আরও পড়ুন...

            ‘ওসি নিজের মোবাইলে নুসরাতের ভিডিও ধারণ করেন’

            মেয়ের নেকাব খুলিয়ে ওসি মোয়াজ্জেম ভিডিও করেন, আদালতে নুসরাতের মা

           ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

           ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

/টিএইচ/এমএএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি