সুস্থ আছেন স্যার ফজলে হাসান আবেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ২৩:১৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২৩:২২

স্যার ফজলে হাসান আবেদ (ছবি: সংগৃহীত ) স্যার ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ব্র্যাকের কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক মৌটুসী কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্যার আবেদ এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্যার আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন– যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা।

চলতি বছর স্যার আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। সে সময় তার বয়স ছিল ৮৩ বছর। অবসরের পর তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।

স্যার আবেদ দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ এবং বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড এবং শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম