আজ ডিআরইউ নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০১:৩৮ আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০১:৩৮

ডিআরইউ আজ শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২০। সংগঠনটির সদস্যদের ভোটে এদিন আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। এ উপলক্ষে শুক্রবার সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের নেতা নির্বাচিত হতে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে পাঁচ জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রার্থী হয়েছেন- ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বার্তা টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ দুলাল, সাবেক সহসভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, আনন্দ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক শামসুল হক বসুনিয়া ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম বিলু।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট নূরুল ইসলাম হাসিব, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ্য প্রতিবেদক শেখ জামাল।
ডিআরইউ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও রয়েছে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতি সম্পাদক, নারীবিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আপ্যায়ন সম্পাদক ও ৭টি কার্যনির্বাহী সদস্য পদ।

/এসএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন