৫ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে সিরামিক এক্সপো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৫:৩৮

বিসিএমইএ এর সংবাদ সম্মেলন ৫ ডিসেম্বর থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে  (আইসিসিবি) শুরু হবে সিরামিক এক্সপো বাংলাদেশ। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৫০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ’র  সভাপতি  সিরাজুল ইসলাম মোল্লা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৭ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সিরাজুল ইসলাম মোল্লা বলেন, গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ। বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ। ৫০টিরও বেশি দেশে বছরে রফতানি আয় প্রায় পাঁচ কোটি ডলার। এ শিল্পে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষ খাতটির সঙ্গে জড়িত।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, উন্নত গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একইসঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ, পরিচালক হুমায়ুন কবির ও তানভীর আহমেদ।

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম