ধুলাদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বসবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১২:১৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫

 

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন

ধুলাদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি সংস্থাটির প্রধান প্রধান সড়কে সকাল-বিকাল পানি ছিটানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে নগর ভবনের সামনে ধুলাদূষণ নিয়ন্ত্রণে ডিএসসিসি’র পানি ছিটানোর বিশেষ কর্মসূচি উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

মেয়র বলেন, ‘ধুলাদূষণ নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাপনা আছে, সেটি সীমিত। মূলত এ দায়িত্ব পালন করে পরিবেশ অধিদফতর। কিন্তু নাগরিক দায়িত্বকে সম্মান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর এ কাজগুলো করে থাকে। আমরা আজ একটা বিশেষ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এর আওতায় আমাদের যেসব প্রাইমারি সড়ক রয়েছে, তাতে সকালে এবং বিকালে দুই বেলা পানি ছিটিয়ে বায়ুদূষণ রোধের চেষ্টা করবো।’

সাঈদ খোকন বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে আমাদের শহরে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। পাশাপাশি ওয়াসা ও সিটি করপোরেশনের কাজও ধুলাদূষণের কিছুটা উৎস হিসেবে পরিণত হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডগুলো দূষণের জন্য অনেকটা কাজ করে থাকে। এ কারণে আমরা অনেক সমস্যায় পড়ি। আমরা আশা করি, যেসব প্রকল্প চলমান রয়েছে, এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর বায়ুদূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে নাগরিকদের যে দুর্ভোগ হচ্ছে, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। উন্নয়নের জন্য সাময়িক দুর্ভোগ জনগণ সহজভাবে মেনে নেবেন বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘এই কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিট এবং বিকালে নির্দিষ্ট সময়ে পানি ছিটানো হবে। এই কর্মসূচির আওতায় যেসব স্থানে কন্সট্রাকশন চলছে, সেখানে যদি সঠিকভাবে কাজ না হয়, বা যেখানে সেখানে যদি মাটি পড়ে থাকে, তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। যেকোনও নির্মাণকাজ সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে করতে হবে।’

সাঈদ খোকন আরও বলেন, ‘আপনারা জানেন বড় বড় প্রকল্পের নির্মাণকাজ চলছে। এসব কাজের পুরোপুরি নিয়ন্ত্রণ অনেকটা কষ্টকর। তারপরেও অনিয়ন্ত্রিত অবস্থায় একেবারে যত্রতত্র কাজ করা আমরা অ্যালাউ করবো না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা সেসব কাজ নিয়ন্ত্রণে আনবো।’

/এসএস/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম