জাতীয় চার মূলনীতি সমুন্নত রাখতে হবে: ড. আনিসুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২২:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

জাতীয় চার মূলনীতি সমুন্নত রাখতে হবে: ড. আনিসুজ্জামান

জাতীয় চার মূলনীতি সমুন্নত রাখার স্বার্থে অসাম্প্রদায়িক ধারার সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘জাতীয় চার মূলনীতিকে সমুন্নত রাখতে হবে। আমাদের গৌরবের-বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধের সব শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। এই দেশে অসাম্প্রদায়িকতার যে গৌরব রয়েছে তা সমুন্নত রাখতে আরও একটি জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণের মধ্যে দিয়ে শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

রবিবার (১ ডিসেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন, শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে সমাবেশের আয়োজন করেন ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ ও ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’।

সভা শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় ঘোষণাপত্র পাঠ করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নুর মোহাম্মদ তালুকদার। 

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমরা যে মুক্তিযুদ্ধকে ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশ নেই, সেই চেতনা নির্বাসিত হতে বসেছে। সংবিধানে সব নাগরিকের সমঅধিকারের কথা থাকলেও আজকের জাতীয় জীবনে অসমতা, বঞ্চনা; বিশেষ করে সমাজের দুর্বল জনগোষ্ঠীর ওপর নিপীড়ন-অত্যাচার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

জঙ্গিবাদ, মুনাফাখোর, লুটেরারাই সবসময়ই ক্ষমতার কাছাকাছি থাকে বলে দাবি করে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘এদের নিজস্ব কোনও দল নেই। এদের প্রতিরোধ না করা গেলে মুক্তিযুদ্ধকে বাঁচানো যাবে না।’

সমাবেশে বক্তরা বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক, লুটেরা-মাফিয়া চক্রের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে সততা, নিষ্ঠা, সচ্ছতা ও জবাবদিহিতা চাই আমরা।’ ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমাবার উদ্দেশ্যে নতুন নীতিমালা গ্রহণ করা এবং সরকারি- বেসরকারি কর্মচারীদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য দূর করে সমতা আনারও দাবি জানান বক্তরা।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, সহ-সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

 

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম