গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২৩:৩১

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আইনি নোটিশ

শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে তিনটি মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়।

রবিবার (১ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে তিন মন্ত্রণালয়কে আগামী তিন দিনের মধ্যে সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষকে গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা বা লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে এখনও বেশিরভাগ মানুষ ছেলে সন্তান কামনা করেন। তারা মনে করেন, ছেলেরা বংশের ধারক, তারা আয় করে, বেশি শক্তিশালী। এমন কী অনেক নারীও মনে করেন যে, ছেলে সন্তান তাদের ভবিষ্যতের জন্য সুরক্ষা হবে। একারণে পরীক্ষার মাধ্যমে যদি গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয়  জানা যায় এবং তা মা-বাবার কাছে কাঙ্ক্ষিত শিশু না হয়, সেক্ষেত্রে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রভাব পড়তে শুরু করে। তাই সেসময় গর্ভবতী মা যদি হতাশায় ভোগেন, তবে তার প্রভাব অনাগত শিশুর ওপরও পড়তে থাকে। চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভজাত শিশুদের লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ হওয়া জরুরি।’

তিনি আরও জানান, তবে গর্ভবতী মা ও শিশুর কল্যাণের জন্য বা অনাগত সন্তানের সুস্থতা জানতে তারা যেকোনও পরীক্ষা করতেই পারেন। সেক্ষেত্রে শিশুর লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে ডাক্তারি পরীক্ষা বা পরীক্ষার রিপোর্টে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।

এসব কারণেই নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী ইশরাত হাসান।

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম