বাংলাদেশ ব্যাংকের অর্থ ফেরত পেতে ম্যানিলার সহায়তা চাইবে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৮

মাসুদ বিন মোমেন (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য ম্যানিলার সহায়তা চাইবে ঢাকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন এবং ফিলিপাইনের অ্যাসিস্যান্ট সেক্রেটারি মেনার্ডো মন্টেইলেগরে। এর আগে, ২০১৬ সালে ফিলিপাইনের একটি চক্র বাংলাদেশ ব্যাংক থেকে সাইবার পদ্ধতিতে প্রায় ৮.২ কোটি ডলার তহবিল চুরি করে এবং এরমধ্যে প্রায় ১.৬ কোটি ডলার ফেরত আনা সম্ভব হয়েছে।

জানা গেছে, আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের তহবিলের বিষয় ছাড়াও নার্স প্রশিক্ষণ, রোহিঙ্গা সমস্যা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, ফিলিপাইনে আরও অধিক পণ্য রফতানিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। 

এ বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা এখনও বেশিরভাগ অর্থ উদ্ধার করতে পারিনি। এজন্য আমরা ফিলিপাইনের সহায়তা চাইবো।’ এটি একটি সাইবার অপরাধ এবং এ ধরনের অপরাধের শিকার যেকোনও দেশ হতে পারে এবং সেজন্য ঢাকা ও ম্যানিলাকে একসঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘নার্স প্রশিক্ষণে ফিলিপাইনের সুনাম আছে এবং আমরা এ বিষয়ে সহযোগিতা মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারি। এরফলে শুধু যে আমাদের দেশের স্বাস্থ্যসেবা উন্নত হবে সেটিই না, আমাদের নার্সরা বিদেশে চাকরি করতে পারবে।’

আরেকজন কর্মকর্তা বলেন, ‘আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ফিলিপাইন এবং আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তাদের সহায়তা চাইবো।’  

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক