তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ০৩:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:২১

মো. হাসান রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মো. হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন এ তথ্য জানান।

শিশুটির চাচা শাহজাহান জানান, নিহত হাসান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পিপুলিয়া গ্রামের মো. রিপন মিয়া ছেলে। সে নাখালপাড়া রেললাইনের পাশে বাবা-মায়ের সঙ্গে থাকতো। তিন ভাইয়ের মধ্যে হাসান ছিল ছোট। তার বাবা কামারের কাজ করেন।
শিশুটির মা সখিনা বেগম বলেন, ‘আমি ঘরে কাজ করছিলাম। এ সময় কোনও এক ফাঁকে হাসান খেলতে খেলতে বাইরে যায়। কিছুক্ষণ পর শুনি সে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩১ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি রকিব উল বলেন, ‘শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম