ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৬২৪ রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৩

ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৬২৪ রোগী বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছন ৯৯ হাজার ৬২৪ জন। সারা দেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা শতকরা ৯৯ দশমিক তিন শতাংশ। সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে শতকরা ১৩ দশমিক ৮ শতাংশ কমেছে।

কন্ট্রোল রুম থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন আর একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১১২ জন।

এছাড়া, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ২০৪টি পর্যালোচনা করে ১২৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

নতুন ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। ঢাকা মহানগরীর বাইরে ঢাকাবিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন।

এছাড়া ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ জন। অন্যদিকে ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৪ জন।

এদিকে, স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া তথ্যমতে বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৩৯৪ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২৩৭ জন আর বাইরে ভর্তি আছেন ১৫৭ জন।

কন্ট্রোল রুমের হিসাবমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮২ জন।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের