সরকারি প্রতিষ্ঠানের ক্রয়ে দুর্নীতিই সবচেয়ে আলোচিত বিষয়: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৯




 সরকারি কেনাকাটায় জনগণের অর্থ আত্মসাৎ হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে ক্রয়ে দুর্নীতির ঘটনাই দেশের সবচেয়ে আলোচিত বিষয়। প্রায়ই পত্র-পত্রিকায় ক্রয় দুর্নীতির খবর প্রকাশ হয়। যা দেশের মানুষের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে।’ সোমবার (২ ডিসেম্বর) সেগুনবাগিচায় ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড প্র্যাকটিসেস ফর এসিসি অফিসিয়াল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কেনাকাটায় দুর্নীতি বন্ধ করতে না পারলে জনগণের অর্থে পরিচালিত এসব প্রশিক্ষণ ভিত্তিহীন হয়ে যাবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘অসৎ উদ্দেশ্যে সরকারি অর্থ আত্মসাতের লক্ষ্য নিয়ে অনেকেই ক্রয় প্রস্তাবে বেশি দর দেখান বলে শোনা যায়, এসব বন্ধ করতে হবে। জনগণের অর্থ কোনও ব্যক্তির নয়। কঠোর নজরদারি ও নিখুঁত তদন্ত, সর্বোপরি প্রসিকিউশনের মাধ্যমে এসব দুর্নীতি নিয়ন্ত্রণ করা হবে।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ আরও বলেন, ‘আপনাদের অঙ্গীকার হবে নিজেরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। এরজন্য প্রয়োজন মানসম্মত তদন্ত, মানসম্মত প্রশিক্ষণ। অংশগ্রহণকারীদের আজকের ফলাফল দেখে আমার মনে হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আগেও বলেছি-আজও বলেছি ক্রয় সংক্রান্ত অনুসন্ধান বা তদন্তে আপনাদের না বোঝার কারণে একজনও যেন হয়রানির শিকার না হন। সার্বিকভাবে দুদকের মামলায় শতভাগ সাজা নিশ্চিত করার উদ্দেশ্যেই সবাইকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মো. আলী নূর, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল ও দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম