চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যৌতুকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ২৩:০৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২৩:১১

 চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেলের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী ফারজানা খানম রিনি।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলাটি করা হয়।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ২৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের পেশকার হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বাদী ও আসামির মধ‌্যে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের পরিণতি হিসেবে তাদের বিয়ে হয়। তারা উভয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। পরে বাদীকে আসামি বিয়ের কথা গোপন রাখতে বলেন এবং পারিবারিকভাবে সবার সম্মতিক্রমে সামাজিক মর্যাদা দিয়ে ঘরে তোলার আশ্বাস দেন। এক মাস সংসারের পর আসামি নিজের সরকারি চাকরি ও সামাজিক মর্যাদা অনুসারে বাদীকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ ৫০ লাখ টাকা, একটি ফ্ল্যাট, একটি নতুন প্রাইভেটকার ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার এনে দিতে বলেন। বাদীর পরিবার যৌতুক দিতে পারবে না জানালে আসামি বাদীকে নিয়ে সংসার করবে না বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন কাওয়ার আহম্মেদ।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম