হাজার কোটি টাকা পাচারের মামলায় দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৪

গ্রেফতারের প্রতীকী ছবি

এক হাজার ১৯৭ কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার করা হয়েছে দুই এজাহারভুক্ত আসামিকে। তারা হলেন- মূল হোতা দিদারুল আলম টিটু এবং তার সহযোগী কবির হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বিজয়নগরের মাহাতাব সেন্টার থেকে তাদের গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

সহিদুল ইসলাম বলেন, ‘আসামি দিদারুল আলম টিটু ও তার সহযোগী কবির হোসেন এবং আসামি আব্দুল মোতালেব ও অন্যান্য সহযোগী মেসার্স অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই অ্যাগ্রো এলসি এবং হেত্ৰা ব্ৰাকা নামায় তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খোলেন। এরপর সেই প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে মদ, সিগারেট, ফটোকপি মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে এক হাজার ১৯৭ কোটি টাকা মানিলন্ডারিং করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলায় মোট আসামি ১১ জন। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’

জানা গেছে, ৭ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা মানিলন্ডারিংয়ের দায়ে মেসার্স অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল্টন থানার মামলা করা হয়। একই দিনে  ৪৩৯ কোটি  ১২ লাখ টাকা এবং ১২ নভেম্বর ২৯০ কোটি ৮৯ লাখ টাকার মানিলন্ডারিংয়ের দায়ে হেব্রা ব্রাঙ্কো নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।

৩০ আগস্ট আসামি কবির হোসেনের বিরুদ্ধে আট কোটি ৩৬ লাখ টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বন্দর থানায় মামলা করে।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম