নিঃশর্ত ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩

হাইকোর্ট উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও মামলার কার্যক্রম পরিচালনায় ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী। একই সঙ্গে তাকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তলব আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে বিচারক ব্যাখ্যা দাখিলের পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিচারকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অন্য পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম. আতিকুর রহমান।

এর আগে, গত ২৭ জুন আইনজীবী মো. সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীর পিতা ৯নং চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকার কাছে চাঁদা না পেয়ে মো. আতাহার আলীসহ ১৩ জন হামলা চালায়। অভিযোগ রয়েছে, বাদী আইনজীবী হওয়ায় তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ওপর প্রভাব বিস্তার করেন। এর ফলে সমিতি সিদ্ধান্ত নেয়, সংগঠনটির কোনও সদস্য বাদী হয়ে মামলা করলে আসামি পক্ষে অন্য কোনও আইনজীবী লড়তে পারবেন না।

এরপর, গত ৩১ জুলাই মামলার ১১ জন আসামিকে হাইকোর্টের একটি বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন এবং মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের পরেও মামলার কার্যক্রম চালিয়ে আসছিলেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী। পরে বিষয়টি উচ্চ আদালতের নজরে এলে ওই বিচারককে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট।

/বিআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম