১৩ কোটি টাকার কাজ নিয়ে যা বললেন ভিপি নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০৩

ফেসবুক লাইভে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন ভিপি নুর ‘১৩ কোটি টাকার নির্মাণ কাজ’ বিষয়ে ফাঁস হওয়া ফোনালাপটি নিজের বলে স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। তবে তিনি দাবি করেছেন, ফোনালাপটির কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক লাইভে নুর বলেন, আজ একটি ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে এমনভাবে বলা হয়েছে, আমি কোনও টেন্ডারের তদবির করছি কিংবা আরেকজন প্রবাসীর কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি। তবে আসলে আমাদেরকে হেয় করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, ফোনালাপের কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রচার করা হয়েছে, যাতে মানুষের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়।

১৩ কোটি টাকার কাজের বিষয়ে নুর বলেন, আমার আন্টির কনস্ট্রাকশনের ব্যবসা আছে। তার একটি কাজের ব্যাংক গ্যারান্টি দেওয়ার সময় শেষের দিকে ছিল। সময় শেষের মাত্র দু’দিন আগে ফোন দিয়ে তিনি জানান, আমি কাউকে দিয়ে ব্যাংক গ্যারান্টি করিয়ে রাখতে পারবো কিনা। তখন আমি আমার পরিচিত একজন যিনি কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত, তাকে বলেছিলাম যে এরকম ১৩ কোটি টাকার কাজের ব্যাংক গ্যারান্টি দিতে পারবে কিনা। আমার আন্টির সঙ্গে এরকম অনেক কথা হয়েছে। সেখান থেকে কিছু অংশ সাজিয়ে প্রোপাগান্ডা চালাতে ছড়ানো হচ্ছে। এটি আমার পারিবারিক ব্যবসায়িক বিষয়। এখানে কাউকে ঘুষ কিংবা তদবির, দুর্নীতি বা তোষামোদি করেছি, এ ধরনের কিছু নেই।

টাকা নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, একজন লোক আমাকে বলছিল যে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে। এখন আমি ডাকসুর ভিপি, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক, আমার ফোন নম্বর অসংখ্য মানুষের কাছে আছে। এখন ছাত্রলীগের কিংবা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফোন দিয়ে বলতে পারে, ‘ভাই আমি আপনাকে হেল্প করবো’ ‘পাঁচ কোটি টাকা দোবো’। কিন্তু সেখানে আমার রিপ্লাই কী ছিল, সেটা আপনাদের শুনতে হবে। সে হিসেবে একজন প্রবাসী লোক আমাকে ফোন দিয়ে বলছে, আমাকে হেল্প করতে চায়। তখন আমি বলেছি অপরিচিত লোকের কাছ থেকে আমি হেল্প নেবো না। এখানে আমরা কিন্তু তার কাছ থেকে কোনও আর্থিক সুবিধা নেইনি। আমি জানি যে এদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের বেডরুম পর্যন্ত নজরদারি, সুতরাং আমরা নরমাল কথা বলবো।

এসময় ভিপি নুর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি শুধু ব্যাংক গ্যারান্টির জন্য আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলেছি। এখানে কোনও অন্যায় হয়নি, অনিয়ম হয়নি। একজন লোক বলেছে হেল্প করবে, আমরা তো চাইনি তার কাছে। সুতরাং আমি যদি দোষী হই, পূর্ণাঙ্গ ফোনালাপ ফাঁস করতে হবে। সেখানে যদি আমার বিরুদ্ধে অপ্রীতিকর কিছু থাকে, তা নিয়ে নিউজ করতে পারেন। কিন্তু গণমাধ্যমে পুরো বিষয় সম্পর্কে ধারণা না দিয়ে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার কেন করলো, সেটা আমার বোধগম্য নয়। এটা এক ধরনের হলুদ সাংবাদিকতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানির জন্য সংবাদ পরিবেশন করা হয়েছে দাবি করে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলে ফাঁস করা হয় ভিপি নুরের ফোনালাপের একটি অডিও ক্লিপ। এরপর আরও কয়েকটি ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন অনলাইনে বিষয়টি প্রচারিত হয়।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিপি নুরের সেই অডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে।

/এসও/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম