দুর্নীতি হওয়ার আগেই প্রতিরোধের চেষ্টা হচ্ছে: ইকবাল মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৩

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)

দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রতিনিয়ত দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করছে আবার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জনগণের মাঝে দুর্নীতিবিরোধী গণসচেতনা সৃষ্টিতেও কাজ করছে দুদক। এসব কাজ যখন সমন্বিত এবং সুসংগঠিতভাবে পরিচালিত হবে তখন দুর্নীতির মাত্রাও কমে আসবে।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সেগুনবাগিচায় এই দিবসের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে একসময় এ দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুদক দিবসটিকে সরকারিভাবে পালনের উদ্যোগ নেয়। সরকার দুদকের প্রস্তাবটি আমলে নেয় এবং ২০১৭ সাল থেকে দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে দুদকের প্রতিটি বিভাগীয় ও জেলা কার্যালয়, সকল দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর সততার সংঘের সদস্যদের ইতোমধ্যেই অনুরোধ জানানো হয়েছে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘সাধারণ মানুষের দুর্নীতিবিরোধী সমন্বিত কণ্ঠস্বর দুর্নীতিকে স্তব্ধ করে দিতে পারে। দুদক অন্তর্ভুক্তিমূলক অভিগমনের মাধ্যমে সমাজের সকল মানুষকে দুর্নীতিবিরোধী প্লাটফর্মে আনার চেষ্টা করছে। এক্ষেত্রে দুদক কর্মকর্তাদের স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

দুদক চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যানজট ও জনহয়রানির কারণে দুদক এবারও কোনও র‌্যালি করবে না। তবে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম, মানববন্ধন, সততা সংঘের সমাবেশ, তথ্যচিত্র প্রদর্শনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ ও মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) একেএম সোহেল। 

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম