‘বিদেশগামী বেশিরভাগ নারীকর্মীই চুক্তি সম্পর্কে জানেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৪

গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে অতিথিরা বিদেশগামী নারী কর্মীদের বেশিরভাগই চুক্তির বিষয়ে কোনও কিছু জানেন না। সৌদির মোসানেদ সিস্টেমে অন্তর্ভুক্তি হওয়ার পরও এ সম্পর্কে তাদের কাছে কোনও ধারণা থাকে না। বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) পরিচালিত ‘নারী অভিবাসী কর্মীর ক্ষমতায়নে সেবা সরবরাহ ব্যবস্থায় চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএইড, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্প ও সিজিসিএম গবেষণায় সহায়তায় করে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রতিবেদনের খসড়া তথ্য তুলে ধরেন বিএনএসকে’র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম ও পরিচালক ড. সায়েদা খালেদা মুহিব।
গবেষণায় বলা হয়, বেশিরভাগ নারী কর্মীরই এখন বিদেশ যেতে কোনও টাকা খরচ করতে হয় না। দেখা গেছে নতুন অভিবাসী শ্রমিকদের মধ্যে ৮৩ শতাংশ এবং ফিরে আসা কর্মীদের ৬৮ শতাংশের বিদেশ যাওয়ার সময় কোনও টাকা খরচ করতে হয়নি। ৮৯ শতাংশ নতুন কর্মী ও ৮২ শতাংশ ফিরে আসা কর্মী মনে করেন তাদের আয় সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়।
গবেষণায় আরও জানা যায়, ৯৩ শতাংশ নারী কর্মী তাদের পুরো আয় দেশে পাঠিয়ে দেন। সৌদিতে কাজের ক্ষেত্রে তাদের অনলাইন সিস্টেম মোসানেদে স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু বেশিরভাগ নারী কর্মী না জেনেই চুক্তিতে স্বাক্ষর করেন। গবেষণায় জানা গেছে, বিদেশে ৫৮ শতাংশ নারী কর্মী অবাধে চলাচল করতে পারেন না, ৪৯ শতাংশ নারীকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না, ২৬ শতাংশ নারী প্রাপ্য বেতন পান না, ২৬ শতাংশ মৌখিক নির্যাতনের শিকার হন, ২১ শতাংশ বিশ্রামের সুযোগ পান না, ১৯ শতাংশ নিজেকে দাসের মতো অনুভব করেন, ১৬ শতাংশ নারী নিয়মিত বেতন পান না এবং ১৪ শতাংশ পরিচ্ছন্ন থাকার জায়গা পান না।
বিএনএসকে’র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম জানান, ৪০০ জন নারী কর্মীকে গবেষণার বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে ৩০০ জন প্রথমবারের মতো বিদেশগামী এবং ১০০ জন বিদেশ ফেরত। গবেষণার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘নারী কর্মীদের বিদেশ যেতে সেবা সরবরাহের ক্ষেত্রে কোথায় গ্যাপ আছে এবং নারী কর্মীদের নিরাপত্তা বিষয়ে দুই দেশেই সমস্যাগুলো বের করে আনতে এই গবেষণা।’

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক