হোটেল ওলিওতে বিস্ফোরণ

জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৬

বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেল ওলিও ইন্টারন্যাশনাল (ফাইল ছবি) রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে সাইফুল ইসলাম নামে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট পরিদর্শক রাজু আহম্মেদ।

গত ২৪ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে এ সংশ্লিষ্ট থানার ভিআর শাখায় এ অভিযোগপত্রে (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। রবিবার (৮ ডিসেম্বর) আদালতের সংশ্লিষ্ট  থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাফায়েত আহম্মেদ এসব বিষয়  নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ‘অভিযোগপত্রে ১৪ আসামির মধ্যে তাজুল ইসলাম নামে এক আসামি কিশোর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক একটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। তাজুল ইসলামের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র (চার্জশিট) শিশু আদালতে পাঠানো হয়েছে।’ মামলায় সব আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান।

অভিযোগপত্রে আসামিরা হলো– আকরাম হোসেন খান নিলয় ওরফে স্লেড উইলসন (২৪), নাজমুল হাসান ওরফে মামুন (২১), আবুল কাশেম ফকির ওরফে আবু মুসাব (২২), আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক (৪২), তারেক মোহাম্মদ ওরফে আদনান (২২), কামরুল ইসলাম শাকিল ওরফে হারিকেন ওরফে রোবট ও ওরফে তানজিম (২৫), লুলু সরদার ওরফে সহিদ ওরফে মিস্ত্রি (৩০), তাজরীন খানম শুভ (২৯), সাদিয়া হোসনা লাকী (৪৬), আবু তোরাব খান (৫৬), তানভির ইয়াসিন করিম ওরফে হিটম্যান ওরফে জিন (৩২),  হুমায়রা জাকির নাবিলা, নব মুসলিম আব্দুল্লাহ (হিন্দু থাকাকালীন নাম ছিল রণবীর কান্তি দাশ রনি) (৩২) ও তাজুল ইসলাম ওরফে ছোটন ওরফে মোহাম্মদ ওরফে ফাহিম (১৭)।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ৩০০ মিটার দূরে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালান কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা। অভিযানের একপর্যায়ে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। ওই ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক সৈয়দ ইমরুল সায়েদ ১৫ জনকে আসামি করে মামলা করেন।

 

/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম