আমরা ন্যায়বিচার চাই: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৩

আমরা ন্যায়বিচার চাই: খন্দকার মাহবুব কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি। সোমবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আজকের এই সমাবেশ বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সভা না। আমাদের প্রতিবাদ বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে।’
খালেদা জিয়ার জামিন আবেদন প্রসঙ্গে তার অন্যতম এই আইনজীবী বলেন, ‘বিচার বিভাগ থেকে আমাদের যে বিচার পাওয়ার কথা ছিল, তা অ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না। সর্বোচ্চ আদালত যেখানে একটি মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্ট আদালতে আসছে না কেন? আমাদের অ্যাটর্নি জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যথাসময়ে সেই রিপোর্ট এসেছিল। কিন্তু তিনি অত্যন্ত জঘন্যভাবে আদালতে সেটা উপস্থাপন না করে বলে গেছেন, রিপোর্ট আসেনি। তা-ই যদি হয়, আমি মনে করি, সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করা হয়েছে।’
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্ট ন্যায়বিচার করবেন। আইনের শাসন কায়েম থাকবে। সে জন্যই আজকের এই সমাবেশ। এই সমাবেশ আদালতের ওপর চাপ সৃষ্টির কোনও সমাবেশ না, এই সমাবেশ খালেদা জিয়ার মুক্তির সমাবেশও না। আমরা চাই ন্যায়বিচার।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আশপাশের দেশের দিকে তাকালে দেখি, নওয়াজ শরিফকে হেলিকপ্টারে করে সাজাপ্রাপ্ত অবস্থায়ও বিদেশে পাঠানো হয়েছে, লালু প্রসাদকেও সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল। সেখানে যারা আইন উপদেষ্টা ছিলেন, তারা বিচার বিভাগকে বিভ্রান্ত করেননি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, ‘আমাদের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করেছেন। সেদিন তিনি সঠিক ব্যবস্থা নিলে আজকের এই অবস্থা সৃষ্টি হতো না। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী-সমাজ অতীতেও ছিল, আজও সেই অবস্থানে আছি। তবে ন্যায়বিচার যদি না পাওয়া যায়, অবশ্যই আইনজীবীরা রাজপথে নামবে, রাজপথ উত্তপ্ত করবে।’
এ সময় ফোরামের অন্যান্য নেতা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন।

/বিআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম