বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

শিক্ষা মন্ত্রণালয় বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজার সোমবার (৯ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়ে থাকে। এরপর আবেদনকারীদের দাখিল করা পাসপোর্টসহ যাবতীয় সনদপত্র পরীক্ষা করে ভর্তি করার জন্য বিশ্ববিদ্যালয়কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রাথমিক অনুমোদন দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া আবেদনের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অনুমতিপত্র ছাড়া কোনও বিদেশি শিক্ষার্থীকে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা বিধেয় নয়। আদেশে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করতে হবে।

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম