উগ্রবাদ প্রতিরোধে পুলিশ সদস্যদের কর্মশালা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

উগ্রবাদ প্রতিরোধে পুলিশ সদস্যদের কর্মশালা শুরু উগ্রবাদ দমনে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের স্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শান্তিনগরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে এই কর্মশালার উদ্বোধন করেন সিআইডি’র অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, উগ্রবাদ প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মশালাটি খুবই সময়োপযোগী। কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা উগ্রবাদ বিষয়ে এখান থেকে স্পষ্ট ধারণা নিতে পারবেন, যা পরে নিজ নিজ কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সম্মিলিতভাবে উগ্রবাদ দমনে কাজ করতে পারবেন।
পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশের প্রতিটি থানার অন্তত একজন সাব-ইন্সপেক্টর ও তদন্তকারী কর্মকর্তাকে অর্ন্তভুক্ত করা হবে এই কর্মশালায়। এতে মোট ৬০০ জন সাব-ইন্সপেক্টর ও তদন্তকারী কর্মকর্তাকে এই কর্মশালার মাধ্যমে উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা দেওয়া যাবে। প্রতিটি ব্যাচে ৫০ জন করে কর্মকর্তা অংশ নেবেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ডেন্ট মো. শাহাদাত হোসেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম