সংগ্রাম সম্পাদকের মুক্তির দাবিতে সাংবাদিকদের একাংশের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৮

সংগ্রাম সম্পাদকের মুক্তির দাবিতে সাংবাদিকদের একাংশের বিক্ষোভ দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের রিমান্ড বাতিলসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, ‘দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরবে তা দেখে গেছে। আমরা আশা করেছিলাম, পত্রিকা অফিসে হামলাকারী দুর্বৃত্ত-মাস্তানদের সরিয়ে সাংবাদিকদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারা তা করেনি। উল্টো সম্পাদককে টেনেহিঁচড়ে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘দৈনিক সংগ্রাম পত্রিকা যদি কোনও ভুল করে থাকে তাহলে দেশে আইন আছে, আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। কিন্তু আইন ভঙ্গ করে অফিসে হামলা চালানো হয়েছে।’
এসময় সরকারকে আলটিমেটাম দিয়ে এই সাংবাদিক নেতা বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সংগ্রামের সম্পাদককে মুক্তি দেওয়া না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে রাজপথে নামতে বাধ্য হবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যম অফিসে সন্ত্রাসী হামলার একটি বিবৃতি দেবেন। যদি না দেন, তাহলে মনে করবো আপনাদের প্ররোচনায় এ হামলা হয়েছে।’
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, সিইউ-এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক এম এ আজিজ প্রমুখ।

আরও পড়ুন...

দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ৩ দিনের রিমান্ডে

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের