ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪০-এর নিচে নামলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:২১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:২৭

12 সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৪ জন। রবিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরেরর হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া ৩৭ জনের মধ্যে ঢাকায় ২১ জন, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ছাড়পত্র নেওয়া ৫৪ জনের মধ্যে ঢাকার মধ্যে ৩০ জন, ঢাকার বাইরে ২৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হিসাবে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২২৬ জন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন, ঢাকার বাইরে ৮২ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শতকরা ৯৯ দশমিক ৫ শতাংশ রোগী।
কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৫ জন। আর চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২ জন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১২ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ২১১টি পর্যালোচনা করে ১৩৩টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম