লন্ডনে বিজয় দিবস উদযাপন

লন্ডন প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪

বিজয় দিবসে শহীদ মিনারে ইউকে-বাংলা প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

লন্ডনে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে প্রচণ্ড বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়।
এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইউকে-বাংলা প্রেস ক্লাব। কণ্ঠশিল্পী মাহবুবুর রহমান শিবলুর সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম খছরু, প্রবীণ সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, আফসার উদ্দীন প্রমুখ।
এরপর একে একে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম