সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৮

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা নয়: হাইকোর্ট সেন্টমার্টিন দ্বীপকে পরিচ্ছন্ন রাখাসহ এর দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সারাদেশে প্লাস্টিকমুক্ত পর্যটন নিশ্চিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে পর্যটন মন্ত্রণালয় সচিব, পরিবেশ মন্ত্রণালয় সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুলহাস উদ্দীন আহমেদ, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শেখ ওমর শরীফ।
ট্র্যাভেলার্স অব বাংলাদেশ নামের একটি ফেসবুক গ্রুপের সংগঠক মুহাম্মদ আবদুল্লাহর পক্ষে রিটটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর শরীফ।
এর আগে গত অক্টোবরে এই ফেসবুক গ্রুপটি সেন্টমার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করে। এরপর সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই রিট দায়ের করা হয়।
রিটে সেন্টমার্টিন দ্বীপকে পরিচ্ছন্ন রাখাসহ এর দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়। ওই রিটের শুনানিতে আদালত বিবাদীদের জবাব চেয়ে রুল জারি করলেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক